সর্বশেষ
প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত রামগতিতে ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকানে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ অনুষ্ঠিত সভায় পুরস্কার বিতরণ সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বেগমগঞ্জে চেকপোস্টে ৩ পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ যুবক আটক। ইউপি সদস্য ফরিদুল ইসলামের উপর হামলা গাইবান্ধায় ছাত্রলীগ নেতা অমিত গ্রেপ্তার: রাতে বাংলাবাজারে অভিযান নোয়াখালীতে ইসলামী ব্যাংক এজেন্টের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কারখানা কর্মীকে পিটিয়ে আহত, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ; প্রাণনাশের হুমকি ঢাকার চকবাজারে শোকের ছায়া আকরাম আহমেদ মোস্তফার ইন্তেকালে পুরো ব্যবসায়ী মহল

সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে

সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নওগাঁর সাপাহারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। তিনি সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবির কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, প্রবীন রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুন নুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সীমান্ত অঞ্চলের শান্তি, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সীমান্ত এলাকায় যে কোনো ধরনের গুজব, উসকানি ও আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:২০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬