সর্বশেষ
গাইবান্ধার খাদ্য গুদামে চরম অব্যবস্থা: নেই মেইন গেট, নিরাপত্তাহীনতায় ঝুঁকিতে সরকারি মজুত প্রধানমন্ত্রী কক্সবাজার যাবেন আজ কন্দর্পপুরে পার্থেনিয়াম আগাছা প্রতিরোধে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি লালমনিরহাটে উজ্জল মিয়ার হত্যার বিচার ও প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন কবিতা— অর্ধাঙ্গিনী কবি—এম, এইচ রশিদ নরোত্তমপুরে ফেক আইডি ও অপপ্রচারের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক। যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি গাইবান্ধায় জমি দখল নিয়ে নৃশংস হামলা: নারীসহ আহত ৩, ভাঙচুর-লুটপাটের অভিযোগ বেনাপোলের সাংবাদিক বাংলা টিভির প্রতিনিধি সেন্টু’র ওপর সন্ত্রাসী হামলা

বাংলাদেশ প্রেসক্লাবে,ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়নসভা অনুষ্ঠিত

 শামীম তালুকদার :
  • আপডেট সময় : ১১:১৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জুন,২০২৬,বুধবার সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র ভ্যালীতে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনের কার্যক্রম জোরদার করা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উক্ত সভা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন,বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, প্রধান অতিথির আসন অলংকৃত করেন,পীরজাদা শহীদুল হারুন,সাবেক অতিরিক্ত সচিব ও অভিনেতা। উল্লেখ্য,দু’জনেই ময়মনসিংহের কৃতী সন্তান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সম্মিলিত মানবাধিকার জোটের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মজিবুর রহমান মিন্টু,হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক মুফাজ্জল হোসেন। এ ছাড়াও সভায় উপস্হিত ছিলেন,ময়মনসিংহ বিভাগীয় জেলা -উপজেলার সকল পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ। উক্ত সভায় সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার। সঞ্চালনায় ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক, বেলাল আহমেদ সরকার ও ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক,বাংলাদেশ প্রেসক্লাব, ময়মমনসিংহ জেলা শাখা।সভায় বিভাগীয় জেলা-উপজেলা সকল পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ মত বিনিময় করেন। সভায় মতবিনিময়কালে বক্তারা গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও সাংগঠনিক কাঠামোকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সকল স্তরের সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে এবং একটি ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সভা সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ প্রেসক্লাবে,ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়নসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬